
নাঈমুল হাছান
কম্পিউটার সফটওয়্যার ডেভেলপার
👤 ব্যক্তিগত তথ্য
👨👩👧👦 পারিবারিক তথ্য
🕌 ধর্মীয় জীবন
📚 শিক্ষাগত যোগ্যতা
💼 পেশাগত তথ্য
⭐ নিজস্বতা ও স্বপ্ন
পবিত্র কুরআন মাজিদের তিলাওয়াত আমার জন্য আত্মিক প্রশান্তির প্রধান source। কুরআনের হিফজ সম্পন্ন করার strong ইচ্ছা আছে এবং সে লক্ষ্যেই আরবি ভাষা শিখছি, যাতে আল্লাহর কালাম সরাসরি বুঝতে পারি—ইনশাআল্লাহ। স্রোতের সঙ্গে ভেসে না গিয়ে এবং ভ্রান্ত trend বা ভুল lifestyle-এর প্রভাব থেকে দূরে থেকে জীবনকে কুরআন ও সুন্নাহর guidance অনুযায়ী পরিচালিত করাই আমার life philosophy। বুদ্ধিবৃত্তিক চর্চা, coding ও problem solving আমার পছন্দের কাজ। জ্ঞান ও technology এমনভাবে ব্যবহার করতে চাই, যাতে মুসলিম উম্মাহর বাস্তব উপকারে আসে। স্বভাবে শান্ত, চিন্তাশীল ও logical; অপ্রয়োজনীয় emotion, ঝগড়া বা time waste একদম পছন্দ করি না। তাকওয়াবান, disciplined ও peaceful একটি পরিবার গঠন করা এবং মুসলিম উম্মাহর জন্য meaningful contribution রেখে যাওয়া আমার অন্যতম স্বপ্ন।
💍 বিবাহ সম্পর্কিত ইচ্ছা
আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং রাসূলুল্লাহ ﷺ–এর সুন্নাহ অনুসরণের নিয়তেই বিয়ে করতে চাই। বিয়ে আমার কাছে দ্বীনের পরিপূর্ণতা ও চরিত্র সংরক্ষণের এক পবিত্র মাধ্যম। একজন সহযাত্রীকে সঙ্গে নিয়ে ফিতনা থেকে বাঁচা, দ্বীনের পথে অবিচল থাকা এবং তাকওয়াবান পরিবার গঠন করাই আমার উদ্দেশ্য—ইনশাআল্লাহ।
👰 প্রত্যাশিত জীবনসঙ্গী
সর্বপ্রথম এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি, যিনি আল্লাহ ও তাঁর রাসূল ﷺ-কে জীবনের সর্বোচ্চ প্রাধান্য দেন এবং দ্বীনকে দুনিয়ার উপর অগ্রাধিকার দেওয়ার আন্তরিক চেষ্টা করেন। পাঁচ ওয়াক্ত সালাতে যত্নশীল, সুন্নাহ অনুসরণে সচেতন এবং আখিরাতমুখী মানসিকতার অধিকারী হওয়া কাম্য। মাহরাম-ননমাহরাম বিষয়ে সতর্কতা, পর্দার প্রতি গুরুত্ব এবং হারাম সম্পর্ক, অশালীনতা ও অনর্থক সময় অপচয় থেকে দূরে থাকার দৃঢ় মানসিকতা প্রত্যাশা করি। আমি এমন একজন সঙ্গী চাই, যিনি লজ্জাশীলা, আল্লাহভীরু ও দায়িত্বশীল; বাহ্যিক সৌন্দর্যের চেয়ে চরিত্র, হায়া ও তাকওয়াকে অধিক গুরুত্ব দেন। পারস্পরিক সম্মান, বোঝাপড়া ও দ্বীনি লক্ষ্যকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ ও তাকওয়াবান পরিবার গঠনই আমার লক্ষ্য। ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ মুসলিম হিসেবে গড়ে তোলার স্বপ্ন লালন করি—ইনশাআল্লাহ।
الدُّنْيَا فَانِيَةٌ، وَخَيْرُ نِعْمَةٍ مِنَ اللّٰهِ الزَّوْجُ الصَّالِحُ
দুনিয়া ক্ষণস্থায়ী, আর আল্লাহর পক্ষ থেকে সর্বোত্তম নেয়ামত হলো নেককার জীবনসঙ্গী।